পৃষ্ঠাসমূহ
আজকের পাঠক
বুধবার, ১৬ নভেম্বর, ২০১১
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ ॥ নিহত ১ আহত ২০
ফরহাদ চৌধুরী, আজমিরীগঞ্জ থেকে ঃ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের একটি খালের মালিকানা নিয়ে দু’পক্ষের সংর্ঘষে ১ যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০জন। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, শিবপাশা গ্রামের একটি খাল নিয়ে একই গ্রামের মুজিবুল চৌধুরী ও সূর্যমানের মিয়ার মধ্যে তাদের বাড়ীর পাশ্বর্বতী একটি খালের মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সূর্যমানের দাবি খালটি তার পৈত্তিক সম্পত্তি আর মুজিবুলের দাবি এ খালটি সূর্যমনের চাচাতো ভাই ছাবু মিয়া নিকট থেকে ১৪ বছর পূর্বে ক্রয় করেন। এ নিয়ে গতকাল দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাধলে ঘটনাস্থলেই সালেক মিয়া নামের এক যুবক নিহত হয়। আহত হয় আরো ২০জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক্বের সাথে যোগযোগ করা হলে তিনি জানান, সালেক মিয়া মুত্যূর খরব এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামটি পুরুষ শূণ্য হয়ে গেছে। তবে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সালেক মিয়ার লাশ শিবপাশা পুলিশ ফাড়ীতে ছিল বলে আজমিরীগঞ্জ পুলিশ সূত্রে থেকে জানা যায়।
সৌদী আরবের জেদ্দায় হবিগঞ্জ জেলা প্রবাসী সংস্থা’র উদ্যোগে ঈদ পূনর্মিলনী
বিশেষ প্রতিনিধি ঃ সৌদী আরবের জেদ্দায় হবিগঞ্জ জেলা প্রবাসী সংস্থা’র উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে হজ্বযাত্রী হবিগঞ্জ জেলার সকল রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে তুলা হয়। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার উন্নয়নের একত্রে কাজ করার অঙ্গিকার করেন উপস্থিত নেতৃবৃন্দ। সংস্থার সভাপতি মুহাম্মদ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মেয়র আলহা্জ্ব কি কে গউছ, জামিয়ত ইসলামীর কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তবিদ আল্লামা তফাজ্জুল হক, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী হাই স্কুলের প্রেন্সিপাল মাওলানা আব্দুশ শহিদ, সৌদি আরব বিএনপির সভাপতি ও হবিগঞ্জ জেলা প্রবাসী সংস্থার প্রধান উপদেষ্টা আহমদ আলী মুকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহেল রানা। জেদ্দায় হবিগঞ্জের প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যাগুলি উপস্থাপন করার সাথে সাথে সকল নেতাদের উদ্যেশ্যে বলেন, অবহেলিত হবিগঞ্জবাসীর উন্নয়নে কোন রাজনৈতিক দল যেন বাধা হয়ে না দাড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিগত কয়েক বছর হবিগঞ্জ শহরে রাজনৈতিক হত্যাকান্ড বা মারামারির ঘটনা না ঘটায় নেতাদেরকে ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে যাত্রী উঠানোকে কেন্দ্র করে শ্রমিককে মারপিট ও গাড়ী ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বানিয়াচঙ্গ থানায় ১০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ইমা পরিবহনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। মামলার আসামীরা হলেন, রত্না বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বলাকীপুর গ্রামের বাসিন্দা ডাঃ আব্দুর রউফ, আব্দুল আলীর পুত্র মস্তফা আলী, শাহেদ আলী, মোহাম্মদ আলী, আব্দুল মন্নাফের পুত্র আব্দুল মালেক, আব্দুল জব্বারের পুত্র, আবুল হোসেন, মন্নর আলী, মন্নর আলী পুত্র লিটন মিয়া, জাহির মিয়ার পুত্র সুহেল মিয়া ও মৃত সোবহান মিয়ার পুত্র বজলু মিয়া। মামলার অভিযোগে জানাযায়, হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের রত্না বাজার পর্যন্ত ইমা পরিবহন সমিতির তালিকা ভুক্ত ২০টি পরিবহন দীর্ঘ দিন ধরে যাত্রী আনা নেয়া করে আসছে। কিন্তু সমপ্রতি রত্না বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রউফ নবণী পরিবহন নামের একটি গাড়ী ক্রয় করে সমিতির তালিকাভুক্ত না হয়ে জোর পূর্বক রত্না বাজার যাত্রী নিয়ে হবিগঞ্জে আসা যাওয়া করে আসছেন। এতে ইমা পরিবহন শ্রমিকরা বাধা দিলে আব্দুর রউফের সাথে বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার ৩ টায় নবণী পরিবহনের চালকের সাথে যাত্রী উঠানো কেন্দ্র করে সমিতির তালিকা ভুক্ত চট্র-মেট্রো-চ-০২১৩৮০ ইমা পরিবহনের চালক ইমরান মিয়া কথাকাটি হয়। এ সময় আব্দুর রউফ উত্তেজিত তার লোকজনদের নিয়ে চালক ইমরান মিয়াকে বেধক মারপিট করে। রত্না বাজারে থাকা ৬টি ইমা গাড়ী ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত পরিবহন শ্রমিকরা গাড়ী চলাচল বন্ধ দিলে প্রায় দু ঘন্টা সময় গাড়ী চলাচল বন্ধ থাকে। পরে এলকার লোকজনরা বিষয়টি আপোষে মিমাংসা করে দেয়া আশ্বাস দিয়ে পরিবহন চলাচল শুরু করেন। কিন্তু পরবর্তী আপোষের সময় বিলম্ব হওয়ায় থানায় মামলা দায়ের করেন।
চুনারুঘাটে স্কুল ছাত্রীর উপর এসিড নিক্ষেপ ॥ আসামী গ্রেফতার
এসএম সুলতান খান, চুনারুঘাট থেকে ঃ হবিগঞ্জের চুনারুঘাটে ডি সি পি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী সুলতানা রাইবিনসহ তিন জনের উপর এসিড নিক্ষেপ মামলায় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব সৈয়দ মাহবুবুর রহমান ও দারোগা অহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দুধপাতিল গ্রামে অভিযান চালিয়ে এসিড মামলার অন্যতম পলাতক আসামী শাহবাজ মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহবাজ উপজেলার বাদশারগাঁও গ্রামের মৃত দিলবর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গ্রেফতারকৃত শাহবাজকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ †m‡Þ¤^i উপজেলার বাদশার গাঁও গ্রামের ফুল মিয়ার কন্যা ও ডি সি পি হাই স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী সুলতানা রাইবিনসহ তিন জনের উপর শাহবাজসহ একদল দুর্বৃত্ত এসিড নিক্ষেপ করে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

