প্রেস বিজ্ঞপ্তি ঃ পবিত্র হজ্বব্রত পালন শেষ করে কাজী মাওলানা আলহ্াজ্ব নাজমুল হুসেন দেশে পত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামী হবিগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধায় কাজী নাজমুল হুসেনের বাস ভবনে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা তালামীযের সভাপতি রুহান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবাযের আহমদ, অর্থ সম্পাদক মস্তোফা আহমেদ, মোবাশ্বির হোসাইন চৌধুরী, সৈয়দ শাহেদুল ইসলাম, জাকির হোসাইন চৌধুরী, ফরহাদ উদ্দিন আহমেদ, রায়হান উদ্দিন চৌধুরী, রাসেল আহমেদ, জাহাঙ্গীর আহমেদ প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন