স্টাফ রিপোর্টার ঃ বানিয়াচঙ্গ সদরের দোয়াখানী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী শওকত ও তার সহযোগি আলী আহাম্মদকে পুলিশ বিপুল পরিমান গাজাসহ পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচঙ্গ থানার এস আই মানিক ভড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শওকত আলী শাহ’র বাড়ীতে অভিযান চালিয়ে তাকে তার সহযোগি আলী আহাম্মদকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার বাড়ীতে বিপুল পরিমান গাজা উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, গ্রেফকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মদ্য গাজাসহ বিভিন্ন প্রকার মাদ্যক দ্রব্য বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত শওকত আলী শাহ দোয়াখানী গ্রামের মৃত কুমেদ আলী শাহ’র পুত্র ও বাউল শিল্পী ইতিশা’র বড় ভাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন