স্টাফ রিপোর্টার ঃ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পৌরসভা মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের কোর্ট মসজিদ এলাকায় পৌছুলে বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে মিছিলের গতিরোধ করে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে ব্যারিকেড স্থলেই তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খান। জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল, হাজী নুরুল ইসলাম, এম জি মুহিত, সাংগঠনিক-সম্পাদক মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী, এস এম বজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, মাহবুবুর রহমান আওয়াল, আজিজুর রহমান কাজল, এস এম আওয়াল, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, জালাল আহম্মেদ, শাহ আলম, সফিকুর রহমান সেতু, সামছুল ইসলাম মতিন, শাহ আলম চৌধুরী মিন্টু, কাশেম বিল্লাহ নোমান, মৌলানা আব্দুল্লাহ হিল কাফী, মতিউর রহমান, আবুল কাশেম জুয়েল, মোঃ আফজাল হোসেন, কামরুল হাসান চৌধুরী, এস এম মানিক, মোঃ আবুল কালাম, শ্যামল আহম্মেদ, এম এ মুকিত, খালেদুর রশীদ ঝলক, হেলাল আহম্মেদ টিপু, সিরাজুল ইসলাম, নাসির উদ্দীন মাহিন, হাজী মানিক মিয়া, কুতুব উদ্দীন শামীম, সৈয়দ এমদাদুল ইসলাম এমরান প্রমূখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন