বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

সৌদী আরবের জেদ্দায় হবিগঞ্জ জেলা প্রবাসী সংস্থা’র উদ্যোগে ঈদ পূনর্মিলনী


বিশেষ প্রতিনিধি সৌদী আরবের জেদ্দায় হবিগঞ্জ জেলা প্রবাসী সংস্থা’র উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে হজ্বযাত্রী হবিগঞ্জ জেলার সকল রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে তুলা হয়। অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার উন্নয়নের একত্রে কাজ করার অঙ্গিকার করেন উপস্থিত নেতৃবৃন্দ। সংস্থার সভাপতি মুহাম্মদ শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মেয়র আলহা্‌জ্ব কি কে গউছ, জামিয়ত ইসলামীর কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তবিদ আল্লামা তফাজ্জুল হক, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী হাই স্কুলের প্রেন্সিপাল মাওলানা আব্দুশ শহিদ, সৌদি আরব বিএনপির সভাপতি হবিগঞ্জ জেলা প্রবাসী সংস্থার প্রধান উপদেষ্টা আহমদ আলী মুকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহেল রানা। জেদ্দায় হবিগঞ্জের প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যাগুলি উপস্থাপন করার সাথে সাথে সকল নেতাদের উদ্যেশ্যে বলেন, অবহেলিত হবিগঞ্জবাসীর উন্নয়নে কোন রাজনৈতিক দল যেন বাধা হয়ে না দাড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বিগত কয়েক বছর হবিগঞ্জ শহরে রাজনৈতিক হত্যাকান্ড বা মারামারির ঘটনা না ঘটায় নেতাদেরকে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই: