মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে গত সোমবার বিকালে জেলা ই-সেবা কেন্দ্র উদ্বোধন এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র এর বর্ষপুর্তি অনুষ্টান উদযাপন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার সার্বিক তত্বাবধানে অনুষ্টিত বর্ষপুর্তি অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ¯^v¯’¨ ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, পল্লীবিদ্যুতের ডিজি এম প্রকৌশলী আব্দুল আজীজ, নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান, পিআইও জহিরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সহ-সভাপতি সুবিনয় রায় বাপ্পি, মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ দীপেশ চন্দ্র দাশ, উপজেলা সেটেলমেন্ট অফিসার মোঃ জাহেদ হোসেন প্রমূখ। এ সময় বিটিভি ওয়াল্ড থেকে সরাসরি সম্প্রচারকৃত জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন