বুধবার, ১৬ নভেম্বর, ২০১১


স্টাফ রিপোর্টার হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে যাত্রী উঠানোকে কেন্দ্র করে শ্রমিককে মারপিট গাড়ী ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বানিয়াচঙ্গ থানায় ১০ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ইমা পরিবহনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। মামলার আসামীরা হলেন, রত্না বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলাকীপুর গ্রামের বাসিন্দা ডাঃ আব্দুর রউফ, আব্দুল আলীর পুত্র মস্তফা আলী, শাহেদ আলী, মোহাম্মদ আলী, আব্দুল মন্নাফের পুত্র আব্দুল মালেক, আব্দুল জব্বারের পুত্র, আবুল হোসেন, মন্নর আলী, মন্নর আলী পুত্র লিটন মিয়া, জাহির মিয়ার পুত্র সুহেল মিয়া মৃত সোবহান মিয়ার পুত্র বজলু মিয়া। মামলার অভিযোগে জানাযায়, হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের রত্না বাজার পর্যন্ত ইমা পরিবহন সমিতির তালিকা ভুক্ত ২০টি পরিবহন দীর্ঘ দিন ধরে যাত্রী আনা নেয়া করে আসছে। কিন্তু সমপ্রতি রত্না বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রউফ নবণী পরিবহন নামের একটি গাড়ী ক্রয় করে  সমিতির তালিকাভুক্ত না হয়ে জোর পূর্বক রত্না বাজার যাত্রী নিয়ে হবিগঞ্জে আসা যাওয়া  করে আসছেন। এতে ইমা পরিবহন শ্রমিকরা বাধা দিলে আব্দুর রউফের সাথে বিরোধ সৃষ্টি হয়। গত মঙ্গলবার টায় নবণী পরিবহনের চালকের সাথে যাত্রী উঠানো কেন্দ্র করে সমিতির তালিকা  ভুক্ত চট্র-মেট্রো-চ-০২১৩৮০ ইমা পরিবহনের চালক ইমরান মিয়া কথাকাটি হয়। সময় আব্দুর রউফ উত্তেজিত তার লোকজনদের  নিয়ে চালক ইমরান মিয়াকে বেধক মারপিট করে। রত্না বাজারে থাকা ৬টি ইমা গাড়ী ভাংচুর করা হয়েছে। ঘটনায় উত্তেজিত পরিবহন শ্রমিকরা গাড়ী চলাচল বন্ধ দিলে প্রায় দু ঘন্টা সময় গাড়ী চলাচল বন্ধ থাকে। পরে এলকার লোকজনরা বিষয়টি আপোষে মিমাংসা করে দেয়া আশ্বাস দিয়ে পরিবহন চলাচল শুরু করেন। কিন্তু পরবর্তী আপোষের সময় বিলম্ব হওয়ায় থানায় মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই: