রবিবার, ১৩ নভেম্বর, ২০১১


বৌভাত খেয়ে নারী শিশুসহ ৭০জন অসুস্থ্য


আব্দুর রউফ সেলিম বরের বাড়ীতে বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে নারী শিশুসহ উভয় পক্ষের প্রায় ৭০জন অসুস্থ্য হয়েছেন। মুমুর্ষ অবস্থায় অসুস্থ্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুুরে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে ঘটনাটি ঘটে। জানাযায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ইউসুফ উল্লাহর পুত্র মঈনুদ্দিনের সাথে একই গ্রামের নানু মিয়ার কন্যা জোৎস্না আক্তারের বিয়ে গত শুক্রবার সম্পন্ন হয়। গতকাল শনিবার ছিল বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে উভয় পক্ষের আমন্ত্রিত আত্মীয় ¯^R‡biv দাওয়াত খেয়ে নিজ নিজ বাড়ীতে চলে যান। সন্ধার পর থেকে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেয়ে আসা লোকজন  অসুস্থ্য হতে থাকেন। পেটের পীড়ায় অসুস্থ্য লোকজনের অবস্থা বেগতিক দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ১১টায় রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ সদর হাসপাতালে ঘটনায় নারী শিশুসহ  প্রায় ৭০ জনকে ভর্তি করা হয়। অসুস্থ্যরা হল- ইসমাঈল মিয়া, আরিফ মিয়া, আল আমিন, বিউটি বেগম, ইউসুফ আলী, সুফিয়া খাতুন, লাল তারা, তাহের মিয়া, মমতা বেগম, ইমরান মিয়া, বিলাল মিয়া, ওয়াহিদ মিয়া, বিউটি আক্তার, সুইটি আক্তার, রাহেলা আক্তার, তাজমল বেগম, খুদেজা খাতুন, হাফিজ, নাঈম প্রমূখ। এদিকে ঘটনায় মুখলোচক আলোচনা শুরু হয়েছে বাঘাসুরা গ্রামে। বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে এক সাথে এত সংখ্যাক লোক অসুস্থ্য হওয়ার ঘটনা বিরল বলে জানিয়েছেন হাসপাতালের আসা অসুস্থ্যদের আত্মীয় ¯^Rb|

বড় বহুলা গ্রামে পুত্রের আঘাতে মা আহত


স্টাফ রিপোর্টার হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে বখাটে পুত্রের আঘাতে মা আহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে ঘটনাটি ঘটে। জানা যায়, বড় বহুলা গ্রামের কেছলা মিয়ার বখাটে পুত্র গাঁজাখোর আফিল উদ্দীন তার মা জয়া বেগমের কাছে টাকা চায়। টাকা না দেয়ায় মা জয়া বেগমকে অমানুষিক অত্যাচার করে আফিল উদ্দিন। আহত জয়া বেগমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজমিরীগঞ্জে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক


মোহাম্মদ হেলাল উদ্দিন আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বর্তমান †g¤^vi আইয়ূব আলীর সাথে একই গ্রামের পরাজিত †g¤^vi টেনু মিয়া গত ইউনিয়ন নির্বাচনের পর থেকে শত্রুতার শুরু হয়। এরপর থেকে দুপক্ষের মধ্যে বিভিন্ন ঝগড়ার কারনে মামলা মোকাদ্দমা হয়। গতকাল শনিবার আইয়ুব আলীর †g¤^v‡ii লোকজন রাস্তার পাশে বসা থাকলে পরাজিত †g¤^vi টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিলাসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। আহতরা হল- সোহাজ্জল, আব্দুর রঊফ, মিজানুর রহমান, জিলাই মিয়া, নিজাম উদ্দিন, তুষেল মিয়া, খালু মিয়া, সেলিম, জসিম উদ্দিন খান, আব্দুল মান্নান, খলিল মিয়া, ফজলু মিয়া, আলি মিয়া, জিয়াউল হক, আনোয়ারুল হক, ছায়েদ মিয়া, হাবিবুর রহমান, সাহাবুর রহমান, ইব্রাহিম মিয়া, আতাবুর রহমান, মিন্টু মিয়া, তাহমিনা আক্তার প্রমূখ। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর একজনকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।