রাজীব দেব রায় রাজু, মাধবপুর থেকে ঃ মাধবপুরে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে গিয়ে পুলিশসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় পুলিশ কনষ্টেবল জমির আলী (২৫) ও গ্রামবাসী জসিম মিয়া (২৬) কে উপজেলা ¯^v¯’¨ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের কাশিমপুর গ্রামের নূর মিয়ার ছেলে জসিম মিয়া গত সোমবার রাতে কাশিমনগর বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে বাজারের দক্ষিন দিকে পৗছালে পূর্ব থেকে উৎপেতে থাকা ২ জন ছিনতাইকারী তার পথ রোধ করে এবং তাকে মারপিঠ করে তার গলায় থাকা একটি ¯^‡Y©i চেইন নগদ টাকা চিনিয়ে নেয়। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে এসে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের আবুল মিয়ার ছেলে শাহনেওয়াজ (২৫) কে আটক করতে গিয়ে ছিনতাইকারীর হামলায় পুলিশ কনষ্টেবল জমির আলীসহ ৪ জন আহত হন। এ সময় ছিনতাইকারী চক্রের অপর সদস্য পালিয়ে যায়। কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ ঘটনার সত্যতা ¯^xKvi করে বলেন, ছিনতাইকারীকে ধরতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে এক কনষ্টেবল সহ কয়েকজন আহত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন