এসএম সুলতান খান, চুনারুঘাট থেকে ঃ হবিগঞ্জের চুনারুঘাটে ডি সি পি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী সুলতানা রাইবিনসহ তিন জনের উপর এসিড নিক্ষেপ মামলায় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব সৈয়দ মাহবুবুর রহমান ও দারোগা অহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দুধপাতিল গ্রামে অভিযান চালিয়ে এসিড মামলার অন্যতম পলাতক আসামী শাহবাজ মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহবাজ উপজেলার বাদশারগাঁও গ্রামের মৃত দিলবর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গ্রেফতারকৃত শাহবাজকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ †m‡Þ¤^i উপজেলার বাদশার গাঁও গ্রামের ফুল মিয়ার কন্যা ও ডি সি পি হাই স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী সুলতানা রাইবিনসহ তিন জনের উপর শাহবাজসহ একদল দুর্বৃত্ত এসিড নিক্ষেপ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন