মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের দুটি পাতা একটি কুড়ি যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাহজিল লাল দল কে ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জিতেছে নব জাগরন দল। গতকাল রোববার বিকেলে সুরমা চা বাগানের নিমাই টিলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোন দল গোল করতে না পরায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে মাহজিল লাল দল কে হারিয়ে শিরোপা জয় লাভ করেছে নব জাগরন দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম। এসময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর আওয়ামলীগ নেতা বাবুল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আইয়ুব খান, সেক্রেটারী কাউছার মোল্লা, সাংবাদিক শংকর পাল সুমন, রাজীব দেব রায় রাজু প্রমুখ। উক্ত টুর্নামেন্টে শুধু মাত্র চা বাগানের দল গুলো অংশ গ্রহন করেন।
পৃষ্ঠাসমূহ
আজকের পাঠক
সোমবার, ২১ নভেম্বর, ২০১১
মাধবপুরে তারেক রহমানের ৪৭ তম জন্ম বার্ষিকী পালিত
মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুরে তারেক রহমানের ৪৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্ম বার্ষিকী পালন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ অলিউল্লা, সেক্রেটারী চৌধুরী ফজলে ইমাম সুমন, পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, যুবদল সভাপতি এনায়েত উল্লা, সেক্রেটারী কবির আহাম্মেদ চৌধুরী, যুবদল নেতা মোখলেছুর রহমান সোহেল, ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, কাউন্সিলর আবুল বাশার, ছাত্রদল সভাপতি বাবুল হোসেন, রায়হান উদ্দিন ফরিদ, মোবারক হোসেন, আক্তার মিয়া, আব্দুর রহিম চৌধুরী, শেখ রাজি প্রমুখ।
মাধবপুরে যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
ওমর ফারুক, মাধবপুর থেকে ঃ মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রী একই কলেজের দুই ছাত্র কর্তৃক যৌন হয়রানির শিকার মিনারা বেগম গতকাল রোববার দুপুরে ঘরের তীরের সাথে উড়না পেচিয়ে আত্ম হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তার ভাই আব্দুল হাসিম জানান মায়ের সাথে তার বোন মিনারা দুপুরে ঘুমায়। এক পর্যায়ে মা দেখতে পান মিনার তার পাশে নেই। ষ্টোর রুমে গিয়ে মিনারা তীরের সাথে উড়না জড়িয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মায়ের আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাজাহান ভূইয়া ঘটনা স্থল পরিদর্শন করেন। মিনারার ভাই জানান- সমপ্রতি একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেনীর ছাত্র ফরহাদ ও নানু মিয়া তাকে প্রায়ই রাস্তা ঘাটে বিভিন্ন অশালীন উক্তি করে উত্যক্ত করত। গত ১৪ই b‡f¤^i কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে মৌখিক ভাবে বিচার প্রার্থী হয় মিনারা। বিচার না হওয়ায় মিনারা খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে গত কয়েক দিন থেকে আত্মহত্যার হুমকি দিয়ে আসছিল।
হবিগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচী পালন
আব্দুর রউফ সেলিম ঃ হবিগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে একদিনের স্কুল ফিডিং কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় সদর উপজেলার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। লেডিস ক্লাবের সভাপতি শাহীনা হাসানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার ও আরডিসি নাসরিন পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী অফিসার (ভূমি) হুমায়ুন কবির, ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরীন, ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজিদ, রাজিয়া সুলতানা, রিতা খিসা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুতিস রঞ্জন দাস, গোবিন্দপুর স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহেদ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে স্কুলের ২শ ৯৮ জন ছাত্রছাত্রীকে দুপুরের টিপিন দেওয়া হয়। দুপুরের টিপিন পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আয়োজকদের প্রশংসা করে। তারা এ ধরনের উদ্যোগকে ¯^vMZ জানিয়েছে। এদিকে হবিগঞ্জ লেডিস ক্লাবের কর্মকর্তারা বলেন- স্কুলগুলোতে মিড ডে ফিডিং ঝড়ে পড়া শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। লেডিস ক্লাব সামপ্রতিককালে বিভিন্ন প্রশংসনীয় কর্মসূচী পালন করেছে। এর মধ্যে হাতের তৈরী পিঠা উৎসব, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অন্যতম। স্কুল কমিটির নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ লেডিস ক্লাবের মিড ডে ফিডিং কর্মসূচী দেখে আমরা শিখছি। ভবিষ্যতে স্থানীয়দের উদ্যোগে এ ধরনের কর্মসূচী পালন করা হবে।
জেলা কৃষকদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৭তম জন্মদিন পালন করেছে জাতীয়তাবাদী কৃষকদল হবিগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে গতকাল রবিবার সন্ধার পর জেলা কৃষকদলের কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়ালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ আঃ রব, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্ছু, সহ সাংঠনিক সম্পাদক হেলাল আহমেদ টিপু, নাছির উদ্দিন মাহিন, দপ্তর সম্পাদক আবু ছালেক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন শামিম, শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, হাজী মানিক মিয়া, শেখ জাকির হোসেন, নজরুল খান, রাজন দাস, আব্দুল হাই খসরু, আলী হোসেন, শাহ রাজ মিয়া, কামাল খান, কাজল দাস, রেনু মিয়া, মোঃ শামিম আহমেদ, তাজুল ইসলাম, মোহাম্মদ আলী সেলিম প্রমূখ। সভায় তারেক রহমানের জন্মদিনের কেক কাটা হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

