পৃষ্ঠাসমূহ
আজকের পাঠক
রবিবার, ২০ নভেম্বর, ২০১১
শাহজীবাজারে বাস ও সিএনজির সংঘর্ষ ॥ নিহত ২
মঈনুল হাসান রতন ঃ ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার রতনপুর নামক স্থানে বাস ও সিএনজির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। গতকাল শনিবার দুপুর দেড় টায় এ ঘটনাটি সংঘটিত হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহন (নং ঢাকা মেট্রো ব ১৪-৪১৫১) ও ছাতিয়াইন বাজার থেকে বিশ্বরোডে উঠার সময় একটি সিএনজির (নং হবিগঞ্জ থ ১১-০৩৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের মাহবুব আলমের স্ত্রী জুনাকী আক্তার (২৫) ও আসিয়া বেগম (৩৫) নামের ২ মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের নবু মিয়ার পুত্র মোশারবফ (৪০) ও মাধবপুর উপজেলার রমেশপুর গ্রামের কৃতিশ কর্মকারের পুত্র প্রিয়তুষ (৪০) কে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত যাত্রীদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও সিএনজি আটক করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট’র আত্মপ্রকাশ
সংবাদদাতা ঃ সিলেটে কর্মরত অনলাইন সাংবাদিকদের এক সভা গত শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সিলেট নিউজ টোয়েন্টি ফোর ডট কম’র সম্পাদক খালেদ আহমদের সভাপতিত্বে ও সিলেট এক্সপ্রেস ডট কম-এর উপদেষ্টা সেলিম আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা-পর্যালোচনা শেষে সিলেটে কর্মরত অনলাইন পত্রিকার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন “অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেট” (ওজাস) গঠন করা হয়। সভায় দৈনিক সিলেট ডট কম’র সম্পাদক কবি মুহিত চৌধুরীকে সভাপতি এবং সিলেট টুডে ডট কম’র সম্পাদক ইকবাল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট ওজাস এর নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি মকসুদ আহমদ মকসুদ (বাসস), সহ সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ (বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম), কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার (সিলেট এক্সপ্রেস ডট কম), দপ্তর ও গবেষণা সম্পাদক মাহফুজ আদনান (এনবি নিউজ টোয়েন্টিফোর ডট কম), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফরুজ খান (সিলেট নিউজ ওয়ার্ল্ড ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন নগরী (জালালাবাদ নিউজ বিডি ডট কম), নির্বাহী সদস্য গুলজার আহমদ হেলাল (সিলেটের খবর ডট কম), নিজাম উদ্দিন জায়গীরদার (সিলেট নিউজ সাইট ডট কম) ও আব্দুল মালেক (সিলেট রিপোর্ট ডট কম)। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ডেইলি আমার সিলেট ডট কম-এর সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, বার্তা টোয়েন্টি ফোর ডট কম-এর সিলেট প্রতিনিধি মোহাম্মদ তাজ উদ্দিন, সিলেট এক্সপ্রেস ডট কম-এর সম্পাদক আব্দুল বাতিন ফয়সল, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম-এর সিলেট প্রতিনিধি সাব্বির আহমদ, জালালাবাদ নিউজ বিডি ডট কম-এর সম্পাদক সৈয়দ এহসান আহমদ, সিলেট নিউজ টোয়েন্টি ফোর ডট নেট-এর সম্পাদক এন এইচ শিপু, ড্রীম সিলেট ডট কম-এর সম্পাদক শেখ আব্দুল মজিদ, সিলেট এক্সপ্রেস ডট কম-এর রিপোর্টার শুয়াইব হাসান, দৈনিক সিলেট ডট কম-এর রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান, সিলেট এক্সপ্রেস ডট কম-এর রিপোর্টার আব্দুল মোমিন ইমরান প্রমূখ।
চলছে রূপগাওয়াল ছবির স্যুটিং ॥ ব্যাপক লোক সমাগম কালেঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নায়ক নায়িকাদের দাবী
আশরাফুল ইসলাম কহিনুর, কালেঙ্গা থেকে ফিরে ঃ চুনারুঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি কালেঙ্গা বন বিটে স্যুটিং চলছে “রূপগাওয়াল” ছবির। এই ছবির স্যুটিং স্পটে সাংবাদিক ও প্রশাসনসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এখন কালেঙ্গা যাচ্ছেন ছবির স্যুটিং দেখতে। এ স্যুটিংকে কেন্দ্র করে কালেঙ্গায় ব্যাপক লোক সমাগম হচ্ছে। গত শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, ছবির স্যুটিং উপভোগ করতে কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য এলাকায় অসংখ্য মানুষের সমাগম। চিত্র নায়ক নায়িকাদের আগমনে কালেঙ্গা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত হবিগঞ্জের বিভিন্ন স্থান থেকে মানুষ যাচ্ছেন ছবির স্যুটিং দেখতে। এতে নায়ক নায়িকারাও আনন্দ পাচ্ছেন। ছবির নায়িকা শিমলা এ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকারে বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যের এক লীলাভূমি কালেঙ্গা বন বিট। এখানে এসে খুব লাগছে। না আসলে এত সুন্দর একটি বনাঞ্চল দেখা থেকে বঞ্চিত হতাম। তাছাড়া হবিগঞ্জ তথা চুনারুঘাটের মানুষ অত্যান্ত ভাল। সকলের সহযোগীতায় আমাদের স্যুটিং চলছে। এক সময়ের সারা জাগানো নায়িকা চম্পা বলেন, ছবির স্যুটিং করতে ভাল লাগে। তার চেয়ে বেশি ভাল লাগে বরশি দিয়ে মাছ ধরতে। যেখানেই ছবির স্যুটিং করতে যাই সেখানেই পানির দেখা পেলেই বরশি দিয়ে মাছ ধরতে ব্যাকুল হয়ে পড়ি। স্যুটিং এ যাওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে বরশিও থাকে। চম্পা বলেন, কালেঙ্গায় এসে অত্যান্ত ভাল লাগছে। হবিগঞ্জের মানুষ খুব ভাল। তবে খুবই দুঃখের বিষয় এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। ফলে এই ডিজিটাল যুগেও কালেঙ্গা এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একই সুরে সুর মিলিয়ে কথা বলেন সকলের প্রিয় অভিনেতা মাসুম আজিজ। টিভি নাটকের সারা জাগানো অভিনেতা মাসুম আজিজ কালেঙ্গা এলাকায় একটি উচ্চ বিদ্যালয় গড়ে তুলতে সরকারের প্রতি দাবী জানান। তিনি বলেন- আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। যদি তারা স্কুল প্রতিষ্ঠায় ব্যর্থ হন তাহলে আমরাই কালেঙ্গায় ভাল মানের একটি স্কুল প্রতিষ্ঠা করব। ছবিটির পরিচালক হাবিবুর রহমান হাবিব বলেন, কালেঙ্গা বন বিট প্রাকৃতিক এক অপরুপ সৌন্দর্য লালন করে রেখেছে। তবে যোগাযোগ ব্যাবস্থা খুবই নাজুক। সরকারের উচিৎ যোগাযোগ ব্যবস্থার উন্নত করা। তাহলেই কালেঙ্গার সৌন্দর্য্য সারাদেশে ফুটে উঠবে। বিট কর্মকর্তা আব্দুল আহাদ জানান- বন রক্ষায় বনকর্মীরা কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় কালেঙ্গা বন বিট দেশের অন্যতম বনবিটে পরিনত হয়েছে। তিনি বলেন, আমাদের বনে কমপেক্ষ ৫০জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা সেখানে রয়েছে মাত্র ২৩ জন। কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় নেই কোনো যানবাহন। তিনি বলেন- সেনিটেশন সমস্যা এখানে একটি মারাত্বক সমস্যা। তাছাড়া যেখানে ভিলেজার থাকার কথা ১শ পরিবার সেখানে বর্তমানে অবস্থান করছে আড়াইশ পরিবার। প্রয়োজনের অতিরিক্ত ভিলেজার থাকায় সমস্যাও হচ্ছে বেশি। হাবিবুর রহমান হাবিব পরিচালিত ও দেবাশীষ রায়ের শিকড় গল্পচিত্র প্রযোজিত “রূপগাওয়াল” ছবির স্যুটিং করছেন নায়িকা চম্পা, শিমলা, দিলারা, সুপার হিরো নিলয়, মাসুম আজিজ, লিজা, শ্রাবণী, আশা, ¯^vMZv, রবিন ও অনোয়ার শাহীন। এছাড়া এ ছবিটিতে টুটুলের মেকাপে আলমগীর, লাবণ্যসহ আরও অনেকে অভিনয় করছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আলী আকবর রুপু এবং ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, রিংকু ও পারভেজসহ অনেকে। আগামী ২২ b‡f¤^i পর্যন্ত কালেঙ্গা বনাঞ্চল এলাকায় “রূপগাওয়াল” ছরিব স্যুটিং চলবে বলে চলচিত্রের প্রযোজক দেবাশীষ রায় জানান।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


