পৃষ্ঠাসমূহ
আজকের পাঠক
শনিবার, ১৯ নভেম্বর, ২০১১
মাধবপুরে ২ শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক ব্যবসায়ী গ্রেফতার
মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার ফায়ার সার্ভিস রোডে অভিযান চালিয়ে ২শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন ভোরে থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াছিনুল হক, এসআই আশিকুল ইসলাম, এসআই কামাল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আলাল উদ্দিন কে গ্রেফতার করে। সেকেন্ড অফিসার ইয়াছিনুল হক জানান, এই ফেন্সিডিল গুলো পশ্চিম মাধবপুর এলাকার ফেন্সি আকবরের। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
চুনারুঘাটে ছবি রূপগাওয়ালের স্যুটিং স্পটে বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রশাসনের পরিদর্শন
এস.এম.সুলতান খান, চুনারুঘাট থেকে ঃ চুনারুঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি কালেঙ্গা অভয়ারণ্যে গতকাল শুক্রবার “রূপগাওয়াল” ছবির স্যুটিং স্পটে বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রশাসন পরিদর্শন করেছেন। এ স্যুটিংকে কেন্দ্র করে কালেঙ্গায় ব্যাপক লোক সমাগম হচ্ছে। হাবিবুর রহমান হাবিব পরিচালিত ও দেবাশীষ রায়ের শিকড় গল্পচিত্র প্রযোজিত “রূপগাওয়াল” চলচিত্রের স্যুটিং-এ অংশগ্রহণ করছেন নায়িকা চম্পা, শিমলা, দিলারা, সুপার হিরো নিলয়, মাসুম আজিজ, লিজা, শ্রাবণী, আশা, ¯^vMZv, রবিন ও অনোয়ার শাহীন। এছাড়া এ ছবিটিতে টুটুলের মেকাপে আলমগীর, লাবণ্যসহ আরও অনেকে অভিনয় করছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আলী আকবর রুপু এবং ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, রিংকু, পারভেজসহ অনেকে। গতকাল শুক্রবার বন্ধের দিনে ওই স্যুটিং স্পটে পরিদর্শন করেছেন রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের এলাকার আইপ্যাক কমিটির সভাপতি ও হবিগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি এম আকবর হোসাইন জিতু, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব সৈয়দ মাহবুবুর রহমান, চুনারুঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, আজমিরীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ হেনা বেগম, বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক হুমায়ূন কবীর, রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম, ফরেষ্টার আব্দুল আহাদ, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুল ইসলাম, †¯^”Qv‡meKjxM সভাপতি মানিক সরকার, ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক ফারুক মাহমুদ প্রমূখ।
আগামী ২২ b‡f¤^i পর্যন্ত কালেঙ্গা বনাঞ্চল এলাকায় “রূপগাওয়াল” ছরিব স্যুটিং চলবে বলে চলচিত্রের প্রযোজক দেবাশীষ রায় গতকাল শুক্রবার জানান। উল্লেখ্য, বিগত ১৪ b‡f¤^i সোমবার রাতে কালেঙ্গা বাংলো ও কটেজে চলচিত্রের কর্মকর্তা কর্মচারীসহ ৬০জন স্যুটিং স্পটে অবস্থান করেন। ১৫ b‡f¤^i মঙ্গলবার থেকে “রূপগাওয়াল” ছবির স্যুটিং চলছে। স্যুটিংকে উপভোগ করতে কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।
চুনারুঘাটে অপহরণকারী আটক, অপহৃতা উদ্ধার
চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাটে এক কিশোরীকে অপহরণ করেছে লম্পট শামীম। অপহরণকারীে পুলিশ আটক করেছে। জানাযায়, উপজেলার নোয়াবাদ গ্রামের আব্দুস সালামের কিশোরী কন্যাকে গত ২৪ অক্টোবর রাতে একই উপজেলার আব্দুল মতিন মিয়ার পুত্র বখাটে যুবক শামিম মিয়া অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কিশোরীর কোন সন্ধান না পেয়ে অপহৃতার মা রাবিয়া খাতুন বাদী হয়ে শামিমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় চুনারুঘাট থানার এসআই অহিদুর রহমান, শফিকুল ইসলাম, কাজী এনামুল হক ও কমল মালাকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নোয়াবাদ গ্রামের একটি বাড়ি থেকে অপহরণকারী শামিমকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামিমকে গতকাল শুক্রবার হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কিশোরীকে। কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে বলে জানা গেছে।
চুনারুঘাটে আখ ক্ষেতে পাওয়া নবজাতকের মূল্য ১লক্ষ ২০হাজার টাকা!
এস,এম, সুলতান খান, চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে আখ ক্ষেতে কুড়িয়ে পাওয়া নবজাতক নিরবের দাম উঠেছে ১ লাখ ২০ হাজার টাকা। নিঃসন্তান এক দম্পতি নিরবকে ওই টাকা প্রদান করে দত্তক নিতে গত বৃহষ্পতিবার নিরবের আশ্রিতা মা-বাবার বাড়ীতে আসেন। পালক মা মরিয়ম বেগম টাকার বিনিময়ে নিরবকে কারো হাতে তুলে দিতে চাইছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমি নিরবকে টাকার বিনিময়ে বিক্রি করবো না। গত বুধবার সকালে উপজেলার কাচুয়া গ্রামের একটি আখ ক্ষেতে ওই নব জাতককে তোয়ালে মুড়ানো অবস্থায় পাওয়া যায়। লোকজন ঘটনাস্থলে এসে কান্নারত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে নিয়ে আসে। কেউই ওই নিরপরাধ ছেলে শিশুকে গ্রহন করতে না চাইলে কাচুয়া গ্রামের দরিদ্র ওয়াহেদ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম তাকে বুকে তুলে নেন। তার পুত্রবধু কুলসুমা তাকে বুকের দুধ খাইয়ে জীবন বাচাঁন এবং তার নাম রাখেন নিরব মিয়া। এ খবরটি সারা জেলা তথা পার্শ্ববর্তী জেলায় ছড়িয়ে পড়লে অনেক উৎসুক মানুষ ওয়াহেদ মিয়ার বাড়ীতে ভিড় জমান। এলাকাবাসী বলেন, গতকাল মৌলভীবাজার থেকে এক ধনাঢ্য নিঃসন্তান দম্পতি কাচুয়া গ্রামে এসে নিরবকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন এবং মরিয়মকে ১ লাখ ২০ হাজার টাকা দিতে চান। তবে মরিয়ম নিরবকে কারো কাছে বিক্রি করতে উৎসাহী নন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


