মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জে শেভরনের মামলা দায়েরের পর র্যাবের অভিযানে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। গত সোমবার স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বাড়ী বাড়ী তল্লাসী চালিয়েছে র্যাব। রবিবার থেকে এশিয়ার বৃহত্তম ওই গ্যাস ফিল্ডের নর্থ এবং সাউথপ্যাডের কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয় শ্রমিকদের কাজে যোগদান থেকে বিরত রাখা হয়েছে। আন্দোলনকারী নেতাদের দাবি দালাল চক্র গুজব ছড়িয়ে প্রশাসন ও মার্কিন কোম্পানী শেভরনকে বিভ্রান্ত করছে। পরিকল্পিতভাবে এলাকায় আতংক ছড়ানোর অভিযোগ উঠেছে। গত রবিবার শেভরনের সিকিউরিটি ম্যানেজার মুমিনুল ইসলাম স্থানীয় আওয়ামীলীগ নেতা অধীর দাশকে প্রধান আসামী করে ৮ জনের বিরোদ্ধে থানায় মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যজেষ্ট্রিটের আদালত অভিযুক্ত ৮ আওয়ামীলীগ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন। আসামীদের উপস্থিতিতে দীর্ঘ শুননানী শেষে জামিন আবেদন মঞ্জুর করা হয়। শেভরন ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ার বৃহত্তম বিবিয়ানার গ্যাস উত্তোলনে তৃতীয় কুপ খননের অধিগ্রহণকৃত ভূমির মূল্য নির্ধারণে গত শুক্রবার আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় দালাল চক্রের উপস্থিতির অভিযোগে ভন্ডুল হয়। উপজেলা বিএনপির কতিপয় নেতাকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। স্থানীয় আওয়ামীলীগ নেতা ¯^cb জানান, দুর্বৃত্তায়ন নয়, শান্তিপূর্ণ উপায়ে এলাকাবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে আন্দোলন হচ্ছে। শেভরন বা প্রশাসন কারো প্রতিপক্ষ নয়। বিবিয়ানা জনকল্যাণ পরিষদের সভাপতি হোসেন আলী বলেন, রাস্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে দালাল চক্র নাটক তৈরী করছে। বিবিয়ানার গ্যাসক্ষেত্র এবং সরকারের বিরোদ্ধে ষড়যন্ত্র চলছে। সিন্ডিকেটের ইশারায় সব কিছুই পরিচালিত হয়। শেভরনের মিডিয়া ইনচার্জ বদরুদ্দুজা বদর বলেন, দেশের জাতীয় স্থাপনা বিবিয়ানা বিষয়ে দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিরাপত্তাজনিত কারণে সিকিউরিট বিভাগ সাময়িক কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তবে অভ্যান্তরীন কার্যক্রম বন্ধ হয়নি। জেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী বলেন, বিবিয়ানা আমাদের গর্বিত অহংকার। বিশেষ একটি মহল এলাকার শান্তিপূর্ণ অবস্থানকে উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিবিয়ানায় কর্মরত শ্রমিকদের গত রবিবার সকাল থেকে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন