শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

আজ দেওয়ান ফরিদ গাজীর ১ম মৃত্যুবার্ষিকী


নবীগঞ্জ প্রতিনিধি আজ ১৯ b‡f¤^i| দেওয়ান ফরিদ গাজীর প্রথম মৃত্যু বার্ষিকী। গত বছরের এইদিনে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বিশিষ্ট ব্যক্তিদের মতে- দেওয়ান ফরিদ গাজী শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না। তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি সুন্দর সমাজের প্রতিচ্ছবি, একটি সংগীত, একটি জাতির অহংকার, একটি পতাকা, সর্বোপরি একটি দেশ। মানব কল্যাণে তাঁর সকল কর্ম ফরিদগাজীকে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসার তাজ। বাঙ্গালী জাতীর মুক্তি ¯^vaxbZv সংগ্রামে তাঁর অনবদ্য গৌরবোজ্জল ¯^Y©vjx উপাখ্যানের জন্য জাতি যেমন তাঁকে কখনো ভুলবে না, তেমনি ইতিহাসের ¯^Y©vjx অধ্যায় থেকে দেওয়ান ফরিদ গাজীর নামটি কখনো মুছে যাবে না। দেওয়ান ফরিদ গাজী ১৯৭২ সালে প্রথম হস্তলিখিত বাংলাদেশের পবিত্র সংবিধানের ¯^v¶iKvix‡`i একজন। ১৯৭৩ সালে সিলেট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রীসভার সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হন। এছাড়া ১৯৯৬ সালে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সর্বশেষ ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ৭৫ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদন্দ্বীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেন। নবীগঞ্জ-বাহুবলের মানুষের জন্য ৯১ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার বিরামহীন ছুটে চলা, সংগঠনের জন্য কাজ করা, নেতা-কর্মীদের আদর স্নেহ, ভালবাসা দেয়া, তাদের থাকা খাওয়া জীবন মানের উন্নতির চিন্তাই ছিল যার নিত্য দিনের খড়চা। আজ সেই কর্মবীর দেওয়ান ফরিদ গাজী নেই, দেখতে দেখতে একটি বছর চলে গেছে। আজ ১৯ b‡f¤^i দেওয়ান ফরিদ গাজীর ১ম মৃত্যু বার্ষিকী। ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দেওয়ান ফরিদগাজীর সিলেটস্থ বাসভবনে বাদ এশা পারিবারিকভাবে এবং সিলেট হযরত শাহ জালাল (র.) জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং আজ ১৯ b‡f¤^i ভোরে শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে কবর জেয়ারত, পুষ্পস্তবক অর্পন, এছাড়াও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই: