মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুরে বিয়ে করার উদ্যোশ্যে পালানোর সময় এক প্রেমিক যুগল কে আটক করেছে বেরসিক পুলিশ। জানা যায়, ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইল উপজেলার মজলিশপুর গ্রামের সুদাংশু ঋষির ছেলের বাবুল ঋষির সাথে ৪ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাধবপুর পৌরসভার গংগানগর গ্রামের আশু ঋষির মেয়ে ঝিনুক ঋষির। গতকাল শুক্রবার ভোর রাতে এই প্রেমিক যুগল বিয়ে করার উদ্যোশ্যে পালিয়ে যাবার সময় উপজেলা সদর বাসষ্টেশনে আসা মাত্র মাধবপুর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। থানার এসআই কামাল হোসেন জানান, বিষয়টি আপোষে নিষ্পত্তির চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন