শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

চুনারুঘাটে আখ ক্ষেতে পাওয়া নবজাতকের মূল্য ১লক্ষ ২০হাজার টাকা!


এস,এম, সুলতান খান, চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে আখ ক্ষেতে কুড়িয়ে পাওয়া নবজাতক নিরবের দাম উঠেছে লাখ ২০ হাজার টাকা। নিঃসন্তান এক দম্পতি নিরবকে ওই টাকা প্রদান করে দত্তক নিতে গত বৃহষ্পতিবার নিরবের আশ্রিতা মা-বাবার বাড়ীতে আসেন। পালক মা মরিয়ম বেগম টাকার বিনিময়ে নিরবকে কারো হাতে তুলে দিতে চাইছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমি নিরবকে টাকার বিনিময়ে বিক্রি করবো না। গত বুধবার সকালে উপজেলার কাচুয়া গ্রামের একটি আখ ক্ষেতে ওই নব জাতককে তোয়ালে মুড়ানো অবস্থায় পাওয়া যায়। লোকজন ঘটনাস্থলে এসে কান্নারত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে নিয়ে আসে। কেউই ওই নিরপরাধ ছেলে শিশুকে গ্রহন করতে না চাইলে কাচুয়া গ্রামের দরিদ্র ওয়াহেদ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম তাকে বুকে তুলে নেন। তার পুত্রবধু কুলসুমা তাকে বুকের দুধ খাইয়ে জীবন বাচাঁন এবং তার নাম রাখেন নিরব মিয়া। খবরটি সারা জেলা তথা পার্শ্ববর্তী জেলায় ছড়িয়ে পড়লে অনেক উৎসুক মানুষ ওয়াহেদ মিয়ার বাড়ীতে ভিড় জমান। এলাকাবাসী বলেন, গতকাল মৌলভীবাজার থেকে এক ধনাঢ্য নিঃসন্তান দম্পতি কাচুয়া গ্রামে এসে নিরবকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন এবং মরিয়মকে লাখ ২০ হাজার টাকা দিতে চান। তবে মরিয়ম নিরবকে কারো কাছে বিক্রি করতে উৎসাহী নন।

কোন মন্তব্য নেই: