শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

৯। মাধবপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করায় বখাটের জেল

রাজীব দেব রায় রাজু, মাধবপুর থেকে হবিগঞ্জের মাধবপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করায় এক বখাটে কে ভ্রাম্যমান আদালতের বিচারক ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের বিচারক শারমীন জাহান রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের শহীদ মিয়ার কন্যা ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর  ছাত্রীকে একই গ্রামের কালাই মিয়ার ছেলে সুমন মিয়া (১৯)  গত বৃহস্পতিবার বিকেলে কু প্রস্তাব দেয় এবং যৌন হয়রানি করে। ব্যাপারে সালমার বাবা মাধবপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বখাটে সুমন মিয়া কে গ্রেফতার করে। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে হাজির করা হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের বিচারক শারমীন জাহান বখাটে সুমন মিয়া কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কোন মন্তব্য নেই: