শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

নবীগঞ্জে সন্ধারাতে রাস্তায় ব্যারিকেট দিয়ে দুর্ধর্ষ ডাকাতি


নবীগঞ্জ প্রতিনিধি ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ভরগাও-খাগাউড়া সড়কের মধ্যবর্তী ব্রীজের নিকটে গতকাল রাত টায় রাস্তায় ব্যারিকেট দিয়ে কয়েকটি সিএনজি অটোরিক্সায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংবদ্ধ ডাকাতদল গাড়ি চালক যাত্রীদের জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এবং এসময় ডাকাতরা ৩টি সিএনজি অটোরিক্সা রাস্তার পাশের গভীর খাদে ফেলে দেয়। তাদের চিৎকারে আশপাশ এলাকা থেকে লোকজন এগিয়ে আসলে পার্শ্বের হাওড় দিয়ে ডাকাতদল পালিয়ে যায় খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতদের গ্রেফতার করতে আশপাশ এলাকায় অভিযান চালায়

কোন মন্তব্য নেই: