মাধবপুর প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার ফায়ার সার্ভিস রোডে অভিযান চালিয়ে ২শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা যায়, ওইদিন ভোরে থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াছিনুল হক, এসআই আশিকুল ইসলাম, এসআই কামাল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে আলাল উদ্দিন কে গ্রেফতার করে। সেকেন্ড অফিসার ইয়াছিনুল হক জানান, এই ফেন্সিডিল গুলো পশ্চিম মাধবপুর এলাকার ফেন্সি আকবরের। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন