শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

চুনারুঘাটে অপহরণকারী আটক, অপহৃতা উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি চুনারুঘাটে এক কিশোরীকে অপহরণ করেছে লম্পট শামীম। অপহরণকারীে পুলিশ আটক করেছে। জানাযায়, উপজেলার নোয়াবাদ গ্রামের আব্দুস সালামের  কিশোরী কন্যাকে গত ২৪ অক্টোবর রাতে একই উপজেলার আব্দুল মতিন মিয়ার পুত্র বখাটে যুবক শামিম মিয়া অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কিশোরীর কোন সন্ধান না পেয়ে অপহৃতার মা রাবিয়া খাতুন বাদী হয়ে শামিমের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় চুনারুঘাট থানার এসআই অহিদুর রহমান, শফিকুল ইসলাম, কাজী এনামুল হক কমল মালাকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নোয়াবাদ গ্রামের একটি বাড়ি থেকে অপহরণকারী শামিমকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামিমকে গতকাল শুক্রবার হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কিশোরীকে। কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: