প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আনজুমানে মাদারিছে আরাবিয়া নবীগঞ্জ উপজেলা শাখা গঠন কল্পে এক নির্বাচনী সভা গত বুধবার বিকাল ৩ টায় নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুস্তমপুর ন-মৌজা সুন্নীয়া দাখিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার শামছুল উলামা, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)এর সুযোগ্য ছাহেবজাদা, বাংলাদেশ আনজুমানে মাদারিছে আরাবিয়ার সদস্য সচিব সিলেট সুবহানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দীন চৌধুরী। তিনি বাংলাদেশ আনজুমানে মাদারিছে আরাবিয়ার নবীগঞ্জ উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন