সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

নবীগঞ্জের সীমান্তবর্তী সোনাতলা গ্রামের যুবক তাজপুরে খুন

সলিল বরন দাশ, নবীগঞ্জ থেকে নবীঞ্জে উপজেলার ইনাতগঞ্জের সীমান্তবর্তী পাঁইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মোহন মিয়া(২২) নামের এক দোকান কর্মচারী খুন হয়েছে। গত শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ তার গ্রামের বাড়িতে গ্রাম্য কবর স্থানে দাফন করা হয়েছে। পুলিশ নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উল্লে­খিত গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র মোহন মিয়া গত প্রায় ৭/৮বছর ধরে ওসমানী নগর থানার তাজপুর বাজারে আব্দুর রব এর তাকওয়া রেষ্টুরেন্টে দোকান কর্মচারী হিসেবে চাকুরী করে আসছিল। গত ঈদুল আযহার ছুটিতে সে বাড়িতে আসার কথা থাকলেও সঙ্গত কারনে সে আসেনি। গত শনিবার স্থানীয় লোকজন তার ঘরের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গলা কাটা অবস্থায় মোহনের লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ রেষ্টুরেন্ট মালিক আঃ রব (৩৪) হারুন মিয়া সুমন(২০)কে আটক করেছে। ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। উল্লেখ্য,গত প্রায় এক যুগ পূর্বে গ্রাম্য দাঙ্গায় মোহনের পিতা আব্দুল আজিজও খুন হয়েছিলেন।

কোন মন্তব্য নেই: