সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জুনু গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গতকাল রোববার ভোর রাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গডুবা গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দুর্ধর্ষ জুনু ডাকাত (২২) কে গ্রেফতার করেছে। গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই ইয়াসিনুল হক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করে। ধৃত জুনু ডাকাত বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের দিল্লুর রহমানের ছেলে। পুলিশ জানায় ধৃত জুনু মিয়ার বিরুদ্ধে মাধবপুর বানিয়াচং থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। 

কোন মন্তব্য নেই: