সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

নবীগঞ্জের রাইয়াপুরে ওয়াজ মাহফিল অনুষ্টিত


নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে হাজী আদালত মিয়ার উদ্যেগে তার নিজ বাড়ীতে গত শনিবার রাতে এক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়। মাহফিলে হাজী আদালত মিয়ার সভাপতিত্বে আকিকুর রহমান এবং রোহান আহমদের যৌত পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুলতলীর সুযোগ্য উত্তরসুরী মাওলানা নজমুদ্দিন চৌধুরী। এতে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আজিম শাহ আল চিশতি (জগন্নাতপুরী)। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাওলানা ডাঃ সেলিম আহমদ বিপ্লবী। উক্ত ওয়াজ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিসহ সাংবাদিক শাহ সুলতান আহমেদ, মোঃ সরওয়ার সিকদার, কিবরিয়া চৌধুরী, ফয়জুল ইসলাম (নয়ন) বুলবুল আহমদ প্রমুখ।

কোন মন্তব্য নেই: