সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

শহরের গরুর বাজার এলাকা থেকে দুই মাদক ব্যাবসায়ীকে পুলিশে সোপর্দ করেছে জনতা

স্টাফ রিপোর্টার হবিগঞ্জ শহরের গুরুর বাজার এলাকা থেকে দুই মাদক ব্যাবসায়ীকে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল রবিবার রাতে গরুর বাজার এলাকার মন্তাজ মিয়ার পুত্র হায়দর মিয়া আব্দুল লতিফের পুত্র ইদ্রিস মিয়াকে তার নিজ ঘর থেকে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় জনতার সহযোগীতায় পুলিশ গ্রেফতার করে। সদর  থানার এসআই  হারুন এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় অন্যান্যরা পালিয়ে যায়। জানা যায়, গরুর বাজার এলাকায় ইদ্রিস মিয়া হায়দর মিয়া দীর্ঘদিন যাবত নারী ব্যাবসা মাদক ব্যাবসা করে যাচ্ছে। এতে এলাকার যুবসমাজ তাদের খপ্পরে পড়ে বিপথগামী হচ্ছে। তাই ক্ষিপ্ত হয়ে উঠে এলাকার জনতা। গতকাল রবিবার রাতে ইদ্রিস মিয়া তার নিজ ঘরে সহযোগীদের নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হলে এলাকাবাসী সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ জনতার সহযোগীতায় তাৎক্ষনিক এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। উল্লেখ, এলাকার নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ইদ্রিস মিয়া হায়দর মিয়া প্রায়ই অর্থকরি আদায় করে আসছে। 

কোন মন্তব্য নেই: