ফারুক, মাধবপুর থেকে ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ঈদুল আযহার দুদিন পর থেকেই এ রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই উপজেলা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। গত দুদিনে উপজেলার ¯^v¯’¨ কমপ্লেক্্ের অর্ধশতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে তফসির (৩) রফিজা (৩) ফাহিমা (২) শামীম (৫) নীরব (১) হিমেল (১) শাকিব (১৪) সহ ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শুখলাল দেবনাথ জানান এটি এক ধরনের সিজনাল ভাইরাস। আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা এতে আক্রান্ত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন