এ.টি.এম. তামিম, বাহুবল থেকে ঃ বাহুবলের পল্লীতে ধান জমির আইল কাটাকে কেন্দ্র করে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর ৫টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে। ২ ঘন্টা সংঘর্ষের পর পুলিশ সংঘর্ষ স্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, গ্রামের মৃত জয়নুল্লার পুত্র কাছন মিয়ার বোরো জমি ও একই গ্রামের হাজী মঞ্জব উল্লার পুত্র মালিক মিয়া মধ্যবর্তী আইল রাতের আধারে মালিক মিয়া কেটে ফেলে। সকালে কাছন মিয়া ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখতে পেয়ে মালিক মিয়ার বাড়ীতে এসে ঐ বিষয়ে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সংঘর্ষ বেধে যায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- এতে কাছন মিয়া (৪৫), আব্দল মালিক (৩৫), আজিজুর রহমান (১৭), মিজানুর রহমান (১৪), সিরাজ মিয়া (৩০), সফিক মিয়া (৪০), ফজল মিয়া (৩৫), ইউসুফ আলী (২৬), সিজিল মিয়া (২০), আব্দাল মিয়া (৩৫), নবীদ আলী (১৭), নূর মিয়া (৩৫), আনু মিয়া (৩৫), সম্রাজ (৩০), মানিক মিয়া (৩৭), মকছুদ মিয়া (৩৫), সাবাজ (৩২), কাউছার (২০), সজল (৩৬) এদেরকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর ওই এলাকা থমথমে ভাব বিরাজ করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন