সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

বানিজ্য মেলা নিয়ে নানা অভিযোগ সার্কাস ও পুতুল নাচে অশ্লীলতা প্রদর্শন ও কুরুচিপূর্ণ বাক্য উচ্চারণের অভিযোগ


মোহাম্মদ হেলাল উদ্দিন মোঃ জাকারিয়া চৌধুরী হবিগঞ্জ হস্ত, বস্ত্র কুটির শিল্প মেলায় সার্কাস পুতুল নাচের আয়োজন করে মেলা উৎযাপন কমিটি। মেলার প্রথম দিক সার্কাসের প্রদর্শন ফি চেয়ার ৮০টাকা গ্যালারী ৭০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু গত ১২ b‡f¤^i রবিবার থেকে টিকিট ফি বৃদ্ধি করে চেয়ার ১০০টাকা গ্যালারী ৮০টাকা করা হয়। ফলে মেলার দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এনিয়ে সার্কাসের কাউন্টারের ম্যানেজারের সাথে দর্শনার্থীদের কথা কাটাকাটি ঝগড়া লেগেই থাকে। সার্কাস দেখতে আসা দর্শক ফরহাদ জানান- মেলা শুরু থেকে সার্কাসের টিকিট মূল্য সর্বোচ্চ ৮০ টাকা ছিল কিন্তু  চিত্রনায়িকা ময়ুরীকে দেখতে সার্কাসে এসে দেখি টিকিট মূল্য ১শ টাকায় বৃদ্ধি করা হয়। এনিয়ে কাউন্টার ম্যানেজারকে জিজ্ঞেস করলে তিনি আমার সাথে ভাল ভাবে কোন কথা না বলে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। ফরহাদ আরো বলেন- সার্কাসের লোকজন যখন দেখল দর্শকদের আসা যাওয়া বেশী তখন থেকেই টিকিট মূল্য বাড়িয়ে দেয়া হয়। এদিকে এই ১শ টাকার টিকিট দিয়ে ৩টি অধিবেশনে সার্কাস প্রদর্শন করা হয়। ১ম অধিবেশনে সার্কাসের শিল্পীদের দিয়ে গান পরিবেশন করা হয় এবং শিল্পীদের দিয়ে কুরুচীপূর্ণ কামভাবপূর্ণ নৃত্যপরিবেশন করা হয়। ২য় অধিবেশনে সার্কাস প্রদর্শন করা হয় এবং জোকারদের দ্বারা কুরুচীপূর্ণ বাক্য উচ্চারিত করা হয়। ৩য় অধিবেশনে চলচিত্র নায়ক নায়িকাদের নিয়ে অশ্লীন নাচ গান পরিবেশন করানো হয়। এছাড়াও পুতুল নাচে ২০টাকার বিনিময়ে অশ্লীল গান নাচ পরিবেশন করানো হয়। এসব অশ্লীল নাচ গান দেখতে উঠতি বয়সের যুবক যুবতীরা মেলায় ভিড় জমায়।

কোন মন্তব্য নেই: