সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

লাউ গাছের সাথে শক্রতা...


রাজীব দেব রায় রাজু, মাধবপুর থেকে হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে কৃষকের লাউ গাছ কেটে ক্ষতিসাধন করেছে দূর্বত্তরা। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের কৃষক ফরিদ মিয়া বাড়ির পাশে একটি লাউ ক্ষেত করে। গতকাল রোববার ভোরে ঘুম থেকে উঠে ফরিদ মিয়া ক্ষেতে গিয়ে দেখতে পান তার লাউ ক্ষেতের প্রতিটি গাছ কাটা। এতে তিনি হতবাক হয়ে যান। ফরিদ মিয়া জানান, কেউ পূর্ব শক্রতার জের ধরে ঘটনা ঘটিয়েছে। ফরিদ মিয়া আরো জানান, এই ক্ষেত থেকে প্রতি বছর তার ৫০ হাজার টাকা আয় হত।

কোন মন্তব্য নেই: