প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ সদর উপজেলা শাখার অন্তর্গত বগলাখাল আঞ্চলিক শাখা গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বগলাখাল নুরানী জামে মসজিদ প্রাঙ্গনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা তালামীযের সভাপতি মোঃ রুহান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি সৈয়দ শায়েদুল ইসলাম। মোঃ রাসেল আহমেদকে সভাপতি, মোঃ বদরুল আলম সহ সভাপতি, মোঃ ইকবাল মিয়া, সাধারণ সম্পাদক- মোঃ খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক মোস্তুফা মিয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ সোমন মিয়া সহ সাংগঠনিক সম্পাদক, জাবের আহমেদ প্রচার সম্পাদক, আব্বাছ মিয়া অফিস সম্পাদক, মনছুর আলী সহ অফিস সম্পাদক, আল আমীন প্রশিক্ষন সম্পাদক, নিজাম উদ্দিন সহ প্রশিক্ষন সম্পাদক, তাজুল ইসলাম শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, নাজিম উদ্দিন সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ও মোঃ সুজেল, মোঃ আরজ আলীকে সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন