চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি কালেঙ্গা অভয়ারণ্যে গত মঙ্গলবার থেকে “রূপগাওয়াল” ছবির স্যুটিং শুরু হয়েছে। এ স্যুটিংকে কেন্দ্র করে কালেঙ্গায় ব্যাপক লোক সমাগম হচ্ছে। হাবিবুর রহমান হাবিব পরিচালিত ও দেবাশীষ রায়ের শিকড় গল্পচিত্র প্রযোজিত “রূপগাওয়াল” চলচিত্রের স্যুটিং-এ অংশগ্রহণ করছেন নায়িকা চম্পা, শিমলা, দিলারা, সুপার হিরো নিলয়, মাসুম আজিজ, লিজা, শ্রাবণী, আশা, ¯^vMZv, রবিন, অনোয়ার শাহীন ও রাইসুল ইসলাম আসাদ। এছাড়া এ ছবিটিতে টুটুলের মেকাপে আলমগীর, লাবণ্যসহ আরও অনেকে অভিনয় করছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আলী আকবর রুপু এবং ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, রিংকু, পারভেজসহ অনেকে। আগামী ২২ b‡f¤^i পর্যন্ত কালেঙ্গা বনাঞ্চল এলাকায় “রূপগাওয়াল” ছবির স্যুটিং চলবে বলে চলচিত্রের প্রযোজক দেবাশীষ রায় গতকাল বৃহস্পতিবার জানান। উল্লেখ্য, ১৪ b‡f¤^i সোমবার রাতে কালেঙ্গা বাংলো ও কটেজে চলচিত্রের কর্মকর্তা কর্মচারীসহ ৬০জন অবস্থান করেন। ১৫ b‡f¤^i মঙ্গলবার থেকে “রূপগাওয়াল” ছবির স্যুটিং চলছে। উল্লেখ্য, এ ছবির মাধ্যমেই চলচিত্রে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে হাবিবুর রহমান হাবিবের। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনায় রয়েছেন পরিচালক নিজেই। “রূপগাওয়াল” ছবির কাহিনীতে দেখা যাবে- মুকাইর নামে এক তরুণ কোন এক অনিন্দ্য সুন্দরী রাজকন্যাকে চায়। এজন্য পেশা হিসেবে লেইস ফিতা ব্যবসাকে বেছে নেয়। একসময় সে তার মনের রাজকন্যাকে খুঁজে পায়। কিন্তু বিপত্তি বাঁধে সুন্দরী রাজকন্যার দুর্ধর্ষ ভাইদের নিয়ে। মুকাই এই দুর্ধর্ষ ভাইদের বশে আনতে মন্ত্র প্রয়োগের আশ্রয় নেয়। মন্ত্র শেখার জন্য মুকাইয়ের পরিচয় হয় ম্যাজিশিয়ান কোপেনের সাথে। চাতুরীপনা করে ম্যাজিশিয়ান কোপেন মুকাইকে বুঝায়, সঠিক লক্ষ্য ভেদ করার জন্য বিয়ে এবং সন্তান দরকার। সেই জন্য বিয়ে করতে হবে অসহায় নিরুতাকে। এমন এক জটিলতায় জড়িয়ে গল্প এগিয়ে যায়। উল্লেখ্য, প্রযোজকের সাথে আলাপকালে তিনি জানান ছবিটির স্যুটিং প্রায় অর্ধেকটা সম্পন্ন হয়েছে। চলচিত্র সূত্রে জানা যায়, কালেঙ্গা পর্যটন এলাকায় চলচিত্রের আরেকটি নতুন দল স্যুটিং করার জন্য পরিকল্পনা হাতে নিচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন