শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

কঠোর পরিশ্রম ছাড়া শ্রেষ্ঠ শিক্ষক হওয়া যায় না -এড. মজিদ খান


নবীগঞ্জ প্রতিনিধি শ্রেষ্ঠ শিক্ষক হতে হলে শ্রেষ্ঠ মেধার প্রয়োজন এবং মেধা ছাড়া কোন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন না। এজন্য মেধাশক্তিকে কাজে লাগিয়ে আজকের ছাত্রদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং অভিভাবকদের সচেতন হয়ে কাজ করতে পারলে সবাই হবে আগামী প্রজন্মের শ্রেষ্ঠ শিক্ষক। গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলার শ্রেষ্ঠ শিক্ষক অরুণ দাশকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান এমপি এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাফিক মিয়ার সভাপতিত্বে আলমগীর মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, জেলা আওয়ামীলীগ নেতা তজমূল ইসলাম চৌধুরী, এড. মিজানুর রহমান জসিম, এড. এমদাদুল হক শাহিন, গোলাম রব্বানী, ৮নং ইউপি চেয়ারম্যন মুজিবুর রহমান আঙ্গুর, মাও. আবজল হোসেন, হাবিবুর রহমান, উমর আলী, এম মছব্বির মিয়া, অর্জন পাল, ইউপি সদস্য আরজু মিয়া, রশিদ খান, লুৎফুর রহমান, মুহিবুর রহমান, মাজহারুল ইসলাম মিঠু, ডা. মুকিত মিয়া, ডা. আবুল কাশেম সাংবাদিক আকিকুর রহমান সেলিম প্রমুখ।

কোন মন্তব্য নেই: