শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

কাকাইলছেওয়ে একটি প্রতারক চক্র সক্রিয় ॥ প্রতিবাদ করলেই হামলা


স্টাফ রিপোর্টার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের অদুদ চৌধুরী মন্নার †g¤^vimn একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে ওই চক্রটির খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছে। এর প্রতিবাদ করতে গেলেই ঘটে বিপত্তি। প্রতারক চক্রের বিরুদ্ধে কথা বলার জের ধরে গত b‡f¤^i ঘরদাইর গ্রামে হামলা সংঘর্ষ হয়েছে। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়্‌। তন্মধ্যে ওই চক্রের দ্বারা গুরুতর আহত মোঃ দরছ মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে হামলাকারী প্রতারক চক্রের ১০১ জনের বিরুদ্ধে দরছ মিয়ার ভাই আব্দুস শহীদ বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, অদুদ চৌধুরী নিজেকে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে দরছ মিয়ার কাছ থেকে বিদ্যুত সংযোগ দেয়ার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও অদুদ চৌধুরী বিদ্যূত সংযোগ দেয়নি। ব্যাপারে দরছ মিয়া বাদি হয়ে পুলিশ সুপারের নিকট প্রতিকার চেয়ে আবেদন করেন। ঘটনায় অদুদ চৌধুরী তার লোকজন ক্ষিপ্ত হয়ে ঈদুল আযহার দিন দরছ মিয়াকে গালিগালাজ করে। এক পর্যায়ে ঈদের পরদিন অদুদ চৌধুরী তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দরছ মিয়া তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে দরছ মিয়াসহ শতাধিক লোক আহত হয়। বর্তমানে দরছ মিয়া গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অদুদ চৌধুরী মন্নার †g¤^vi এলাকার সহজ সরল মানুষকে ধোকা দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমান টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তাদের প্রতারণার ফাদে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছে। একটি সুত্রে জানায়, ঘরদাইর গ্রামের হাজী জম্মাত মিয়ার পুত্র অদুদ চৌধুরী একই গ্রামের দরছ মিয়ার রাইস মিলে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা, বাবুল মিয়ার নিকট থেকে ৩০ হাজার টাকা, হাজী লোকমান মিয়ার নিকট থেকে ৩০ হাজার টাকা আলী জং মিয়ার নিকট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও ঘরদাইর গ্রামের তজু মিয়ার স্ত্রী মমতাজ বেগমকে প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে তিনি বসবাস করছেন। তাকে দিয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করাচ্ছে। ব্যাপারে প্রতারিত ব্যক্তিরা অদুদ চৌধুরীর বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

কোন মন্তব্য নেই: