নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামে এক কৃষককে প্রভাবশালী কর্তৃক বেধড়কভাবে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, গত বুধবার সকাল ১০ টায় নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আলাউর রহমান (৪৫) ধান ক্ষেত থেকে বাড়িতে ফেরার পথে একই গ্রামের মৃত নজর হাজীর ছেলে আউয়াল মিয়া (৩৫) তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের ভিতর আটকে রেখে তাকে মারপিট করা হয়। এসময় আলাউর রহমানের সুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্বার করে হাসপাতালে পাঠান। এব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন