মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘাতময় ঘটনায় দায়েরকৃত মামলায় পঞ্চায়েত পক্ষের ১৮১ জন আসামীর মধ্যে ১৩০জন জামিন লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য,গত শনিবার নারী সংক্রান্ত ও পরবর্তীতে মাছ ধরাকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার সময় গ্রামের পূর্ব মাঠে গোলাম হোসেন,ফারুক,লুৎফুর ও ¯^cb,dRjyj হকদের মধ্যে শত শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধা ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময় পঞ্চায়েত পক্ষ মাইকে ঘোষণা দিলে তাদের পক্ষের প্রায় শত শত লোক সংঘর্ষ স্থলে ছুটে আসে। এব্যাপারে ফজলুল হক মনি বাদী হয়ে গোলাম হোসেনকে প্রধান আসামী করে ১৮১জনের বিরোদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অপর দিকে পঞ্চায়েত পক্ষের ইছার উদ্দিন বাদী হয়ে ফরতাব মিয়া,রানা শেখকে আসামী করে ১৪১ জনের বিরুদ্ধে ও মামলা দায়ের করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন