নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জে বিবিয়ানার নতুনকুপ খননের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্য,গ্যাস সরবরাহ,জনপদের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে শেভরণ, প্রশাসন এবং আওয়ামীলীগের বিরোধের অবসান হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ে আয়োজিত এক সভায় এ বিরোধের নিস্পত্তি হয়। ফলে গতকাল থেকে বিবিয়ানার গ্যাসফিল্ড এলাকায় ¯^vfvweK কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসন,শেভরন ও আওয়ামীলীগের বিরোধ নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর সর্বত্র তোলপাড়ের সৃষ্টি হয়। জেলা প্রশাসক মাহমুদ হাসান হবিগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের পর বিভাগীয় কমিশনার সমঝোতার উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে স্পর্শকাতর ওই এলাকায় চলমান উত্তেজনা এবং উদ্ধেগ.উৎকন্ঠার অবসান হয়েছে। জনমনে ¯^w¯’ ফিরে এসেছে। বৈঠক সূত্র জানায়, এশিয়ার বৃহত্তম গ্যাসকূপ নিয়ে চলমান উত্তেজনা,নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিষয়ে আলোচনার পর ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করণ,যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের চাকুরীর নিশ্চয়তা,দালাল চক্রের দৌড়াত্ব নিরসন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ প্রেক্ষিতে গ্যাসফিল্ড এলাকায় গতকাল থেকে ¯^vfvweK কার্যক্রম শুরু হয়েছে। বুধবার আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। এতে উপস্থিত ছিলেন,সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া,ডিজিএফআইর কর্ণেল সাইফুল আলম,হবিগঞ্জে জেলা প্রশাসক মাহমুদ হাসান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তাজুল ইসলাম,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী,সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান,শেভরনের ফিল্ড ম্যানেজার মোঃ ইউসিুফ আলী,ম্যানেজার (গভ:রিলেশন্স)মতিউস সামা চৌধুরী। আলোচনায় সভায় দেশের জাতীয় স্থাপনা বিবিয়ানা নিয়ে সকলকেই দায়িত্বশীল ও সচেতন থাকার আহবান জানানো হয়। অন্যথায় কঠোর আইনানোগ ব্যবস্থার হুশিয়ারী দেয়া হয়েছে। উল্লেখ্য,গত শুক্রবার ভূমির মালিকদের নিয়ে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক ও শেভরণের আয়োজিত মতবিনিময় সভা ভন্ডুল এবং আয়ামীলীগের প্রতিবাদ সভা নিয়ে উত্তপ্ত হয়ে উঠে বিবিয়ানার জনপদ। এনিয়ে শেভরনের মামলা,আওয়ামীলীগ নেতাদের বাড়ী বাড়ী র্যাবের অভিযান নিয়ে চলমান উত্তেজনার ভিত্তিতে শেভরনের নিরাপত্তা বিভাগ নর্থ এবং সাউথ প্যাডের কার্য্যক্রম বন্ধ রাখে। শ্রমিকদের কাজে যোগদান থেকেও বিরত রাখা হয়। গত মঙ্গলাবর হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালত ৮ আওয়ামীলীগ নেতার জামিন মঞ্জুর করেন। ওদিকে,বিভাগীয় কমিশনার কর্তৃক আয়োজিত সমঝোতা বৈঠকে বিরোধ নিস্পত্তি হওয়ায় বিবিয়ানার জনপদে ¯^w¯’ ফিরে এসেছে। সার্বিক কাজকর্ম পুরোদমেই চলছে বলে খবর পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন