বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

চুনারুঘাটে বাল্য বিবাহ পন্ড


চুনারুঘাট প্রতিনিধি চুনারুঘাট উপজেলার বাগিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুন (১২) এর বাল্য বিয়ে বুধবার দুপুরে বন্ধ করে দিয়েছে পুলিশ। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, বাগিয়ারগাও গ্রামের ইউনুছ আলীর মেয়ে রাজিয়ার সঙ্গে বুধবার একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ফজল মিয়া (২০) এর বিয়ের দিন ধার্য্য ছিল। অভিযোগ পেয়ে দুপুর আড়াইটার দিকে থানার উপ-পরির্দশক (এস আই) কমল মালাকার এর নেতৃত্বে পুলিশ কনের পিত্রালয়ে গিয়ে বন্ধ করে দেয়। এসময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে রাজিয়াকে বিয়ে দেয়া হবে না মর্মে তার পিতা-মাতার নিকট থেকে পুলিশ লিখিত মুচলেকা নেয়।

কোন মন্তব্য নেই: