বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ছবির স্যুটিং করতে নায়িকা চম্পা ও শিমলাসহ দু’ডজন অভিনেতা এখন চুনারুঘাটের কালেঙ্গায়


চুনারুঘাট প্রতিনিধি চুনারুঘাটের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি কালেঙ্গা অভয়ারণ্যে মঙ্গলবার থেকে “রূপগাওয়াল” ছবির স্যুটিং শুরু হয়েছে। স্যুটিংকে কেন্দ্র করে কালেঙ্গায় ব্যাপক লোক সমাগম হচ্ছে। হাবিবুর রহমান হাবিব প্রযোজিত শিকড় গল্পচিত্র প্রযোজিত “রূপগাওয়াল” চলচিত্রের স্যুটিং-এ অংশগ্রহণ করছেন নায়িকা চম্পা, শিমলা, দিলারা, সুপার হিরো নিলয়, মাসুদ আজিজ, অনোয়ার শাহীন রাইসুল ইসলাম আসাদ। এছাড়া ছবিটিতে আলমগীর, লাবণ্য, লিজাসহ আরও অনেকে অভিনেতা অভিনয় করছেন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আলী আকবর রুপু এবং ছবিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, সালমা, পারভেজসহ অনেকে। আগামী ২২ b‡f¤^i পর্যন্ত কালেঙ্গা বনাঞ্চল এলাকায় “রূপগাওয়াল” ছরিব স্যুটিং চলবে বলে চলচিত্রের প্রযোজক দেবাশীষ রায় গতকাল আলাপকালে সাংবাদিকদের জানান। উলে­খ্য, ১৪ b‡f¤^i সোমবার রাতে কালেঙ্গা বাংলোতে চলচিত্রের কর্মকর্তা কর্মচারীসহ ৬০জন স্যুটিং-এ অবস্থান করেন। ১৫ b‡f¤^i মঙ্গলবার থেকে “রূপগাওয়াল” ছবির স্যুটিং চলছে। ছবির মাধ্যমেই চলচিত্রে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে হাবিবুর রহমান হাবিবের। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনায় রয়েছেন পরিচালক নিজেই। “রূপগাওয়াল” ছবির কাহিনীতে দেখা যাবে- মুকাইর নামে এক তরুণ কোন এক অনিন্দ্য সুন্দরী রাজকন্যাকে চায়। এজন্য পেশা হিসেবে লেইস ফিতা ব্যবসাকে বেছে নেয়। এক সময় সে তার মনের রাজকন্যাকে খুঁজে পায়। কিন্তু বিপত্তি বাঁধে সুন্দরী রাজকন্যার দুর্ধর্ষ ভাইদের নিয়ে। মুকাই এই দুর্ধর্ষ ভাইদের বশে আনতে মন্ত্র প্রয়োগের আশ্রয় নেয়। মন্ত্র শেখার জন্য মুকাইয়ের পরিচয় হয় ম্যাজিসিয়ান কোপেনের সাথে। চাতুরীপনা করে ম্যাজিসিয়ান কোপেন মুকাইকে বুঝায়, সঠিক লক্ষ্য ভেদ করার জন্য বিয়ে এবং সন্তান দরকার। সেই জন্য বিয়ে করতে হবে অসহায় নিরুতাকে। এমন এক জটিলতায় জড়িয়ে গল্প এগিয়ে যায়।

কোন মন্তব্য নেই: