বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

নবীগঞ্জে অগ্নিকান্ডে এক বৃদ্ধার করুণ মৃত্যু বসতঘর পুড়ে ছাই


নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশাড়া গ্রামে এক বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে সইদা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে বসতঘরসহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়। গত বুধবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, বাজকাশারা গ্রামের ওয়াছির মিয়ার শিশু পুত্র বসতঘরে কুপি বাতি জালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হয়। এসময় কুপি বাতি থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তেই সাড়া ঘরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এতে ঘরে থাকা বৃদ্ধা মহিলা ওয়াছির মিয়ার মাতা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সময় আগুনে সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশিরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রন করতে পারেনি।

কোন মন্তব্য নেই: