মোঃ সরওয়ার শিকদার, নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জের কসবায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গ্রামের প্রায় শতাধিক বাড়ী ঘরে নির্যাতন, লুটপাট, ভাংচুর ও বর্বরোচিত হামলার ঘটনায় নেপথ্যে কি রয়েছে তা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। ঘটনার ৩দিন অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি ২টি মামলা রেকর্ড করা হয়। এক পক্ষের নেতা পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন জানান, এক সময়ের নাম করা যাত্রা দলের নেতা ও সাবেক চেয়ারম্যান লিপাই কসবা গ্রামের মধ্যে জুয়া ও যাত্রার জন্য একটি হলরুম তৈলী করে অশীল নৃত্য পরিবেশন করতেন। তিনি যাত্রাদলের ১০ নায়িকাকে বিয়ে করেন। গ্রামবাসী এসবের প্রতিবাদ করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হন। ১৯৯১ সালে লিপাই উলাার নেতৃত্বে কসবা গ্রামের মধ্যে তখনকার সময়ের প্রতিবাদকারীদের বাড়িঘরে হামলা চালানো হয়। তাদের ঘর দরজা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় এবং গরু ছাগল ধরে ধরে জবাই করে খায়। এর জের ধরে প্রতিশোধ পরায়ন হয়ে উঠেছে কসবা গ্রামের সাধারন মানুষ। দীর্ঘ ২০ বছর পর প্রতিপক্ষের লোকজন প্রতিশোধ নিতে এখন মরিয়া হয়ে উঠেছে। কসবা গ্রামের কৃতি সন্তান অভিনেত্রী শান্তা ইসলাম লিপাই উলাার ভয়ে তার পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তার পরিবারও রেহাই পায়নি লিপাই দলের কাছ থেকে। এ ব্যাপারে বিগত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিপাই উলার পুত্র নজরুল হক রানা জানান, তার বাবার বিরুদ্ধে এসব অভিযোগ ষড়যন্ত্র ছা্ড়া কিছুই নয়। মুল বিরোধ তার ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া। এ ব্যাপরে নবীগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বলেন, উভয় পক্ষের দুটি মামলা থানায় রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে অপরাধীদের অনেক ধরা পড়েছে এবং কসবা গ্রামের মধ্যে ¯^vfvweK অবস্থা ফিরে এসেছে। উলেখ্য, কসবা গ্রামের সাবেক চেয়ারম্যান লিপাই উলাার পুত্র শফিকুল হক সাফু ও পরতাব †g¤^vi‡`i সাথে একই গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন ও ফারুক মিয়ার লোকজনের আদিপত্যের লড়াইয়ে উভয় পক্ষ মরিয়া হয়ে উটে। এর জের গত শনিবার সকালে কসবা গ্রামে বিরোধীয় দুটি গ্রুপের প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২ শতাধিক নারী পুরুষ শিশু আহত হয়। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে নানা কৌশল Aej¤^b করছে। কসবা গ্রামের এই রক্তের হুলিখেলা আর কতদিন চলবে এ প্রশ্ন এখন নবীগঞ্জের সাধারন মানুষের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন