মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ঃ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। আর এই উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে এবং যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছে বিএনপি। তিনি গতকাল সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত বৈটাখাইর মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা কালে উপরোক্ত কথা বলেন। কৃষকলীগের সভাপতি আব্দুল মোহিতের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা দেওয়ান জয়নাল আবেদিন, জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির রেজা, যুগ্ম সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ,ক,ম ফখরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু, বিকাশ চন্দ্র রায়। ছাত্রলীগ নেতা আব্দুল মোকিত ও নজীর মিয়ার পরিচালনায় বক্তৃতা করেন মহসিন বখস, লোকমান খান, মধু মিয়া প্রমূখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন