মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

চুনারুঘাটে পাম চাষের উজ্জ্বল সম্ভবনা ॥ রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হচ্ছে বাগান


চুনারুঘাট প্রতিনিধি চুনারুঘাট উপজেলার বনাঞ্চলে পাম গাছ চাষের উজ্জ্বল সম্ভবনা রয়েছে। প্রায় তিন দশক পূর্বে উপজেলার রঘুনন্দন পাহাড়ের সাতছড়ি এলাকায় সরকারি উদ্যোগে একটি পাম বাগান সৃজন করা হয়। ওই বাগানে প্রায় তিন হাজার পূর্ণ বয়স্ক পাম গাছ রয়েছে। দীর্ঘদিন যাবত উপযুক্ত রক্ষণাবেক্ষণ যত্নের অভাবে বাগান বিনষ্ট হতে চলেছে। পাম বাগান এলাকা বর্তমানে বন্য শুকর বানরের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। বাগানে এখন পর্যন্ত যে সকল পাম গাছ রয়েছে সেগুলো উৎপাদিত ফসল বিভিন্নভাবে পাচার হয়ে যায়। উপজেলার রঘুনন্দন পাহাড়ের সাতছড়ি এলাকায় অবস্থিত পাম বাগানে বন বিভাগের তত্ত্বাবধানে ১৯৭৯ সালে ১০ একর, ১৯৮১ সালে ১৩৪ একর, ১৯৮২ সালে ৩০ একর এবং ১৯৮৩ সালে ১শ একরসহ সর্বমোট ২৭৪ একর জমিতে পাম চাষ করা হয়। মালয়েশিয়া থেকে সংগৃহিত বীজ দ্বারা চারা উৎপাদন করে পাম চাষ প্রাথমিকভাবে আশাব্যঞ্জক বলে প্রতিয়মান হয়। কিন্তু পরবর্তীকালে অজ্ঞাত কারণে পাম চাষের জমির পরিমান বৃদ্ধি কিংবা পাম ওয়েল উৎপাদনের জন্য স্থানীয়ভাবে কোন মিল বা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা থেকে বঞ্চিত।

কোন মন্তব্য নেই: