মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

নবীগঞ্জে মারামারি মামলার বাদী অপহরন!


নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জ শহরতলীর শিবপাশা রোডস্থ সিএনজি ষ্ট্যান্ড থেকে মামলার বাদী মাহমুদ মিয়াকে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক অপহরন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে গত রোববার রাতে। অভিযোগে জানাযায়, উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের মৃত ক্বারী মনির মিয়ার ছেলে একটি মারামারি মামলার বাদী মাহমুদ মিয়া গত রবিবার বিকেলে পারিবারিক কাজে নবীগঞ্জ বাজারে যান। কাজ শেষে বাড়ীতে ফেরার পথে সঙ্গীয় লোকজনের সাথে উল্লেখিত স্থানে সিএনজিতে উঠার সময় একই গ্রামের আনোয়ার মিয়া, সাবেক †g¤^vi আব্দুল আজিজ, ছানু মিয়া, নুর মিয়া, করছু মিয়া সাহাবুদ্দিনের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক জোরপূর্বক আটক করে নিয়ে যায়। এর পর থেকে মাহমুদ মিয়া বাড়ীতে ফিরেনি। মাহমুদের পরিবারের দাবি সময় মাহমুদের নিকট নগদ ৫০ হাজার টাকাসহ মূল্যমান মালামাল ছিল। তাদের অভিযোগ, অনোয়ার মিয়া আব্দূল আজিজ পুলিশের অজুহাত দেখিয়ে মাহমুদকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যাপারে মাহমুদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: