মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

শায়েস্তাগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ ॥ কাজীর পলায়ন


মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ থানার লাদিয়া গ্রামে এক বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই গ্রামের সিরাজ উল্লার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে কুলসুমা আক্তারের বিয়ে ঠিক হয় মাধবপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের সারজ আলী পুত্র শফিকুল ইসলামের সাথে। কথাবার্তা অনুযায়ী গতকাল সোমবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে কনের বাড়ির লোকজন। বাল্য বিয়ে দেয়া হচ্ছে স্থানীয়ভাবে অভিযোগ পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি আজিজুর রহমান সরকার, এসআই প্রভাকর রায় এমএ মোত্তালেবসহ একদল পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য লোকজনসহ কনের বাড়ির লোকজনকে বিয়ে বন্ধ রাখাসহ প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে দেওয়ার পরামর্শ দেয় পর্ুলিশ। পুলিশের উপস্থিতিতে বিয়ের আয়োজন স্থগিত করা হয়। পুলিশ থাকা অবস্থায় বর পক্ষের লোকজন গাড়ি নিয়ে হাজির হয় কনের পিত্রালয়ে। সময় বর পক্ষের লোকজন জানান, কনের বয়স সম্পর্কে তারা অবগত নয়। পুলিশের উপস্থিতি ঢের পেয়ে কাজী পালিয়ে যায়। বিয়ের দাওয়াতনামায় কনের নাম লেখা হয়েছে আকলিমা আক্তার আর জন্ম নিবন্ধন কার্ডে পাওয়া গেছে কুলসুমা আক্তার। বর জানায়, সে একজন কৃষক। কনের বয়স সম্পর্কে জানার আগ্রহ তার নেই। বিয়ে করে ঘর সংসার করতে সে আগ্রহী।

কোন মন্তব্য নেই: