স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব ডায়বেটিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯টায় শহরের পুরান হাসপাতাল সড়ক থেকে একটি র্যালী বের করা হয়। পরে স্থানীয় সুর বিতান ললিতকলা প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী, জাহানারা আফছর, এম এ রাজ্জাক, ফনি ভূষন দাশ, সুভাষদে, ডাঃ জমির আলী, এডভোকেট সাইদুর রহমান, সফিকুল বারী আওয়াল, ডাঃ সোহাগ প্রমুখ। এদিকে সন্ধ্যায় সমিতির উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়্। এতে সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী জানান, হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং প্রবাসী হবিগঞ্জবাসীর অর্থায়নে নির্মানাধীন হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম ২০১২ সালের প্রথমার্ধে আনুষ্টানিকভাবে শুরু করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন