মঈনুল হাসান রতন ঃ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে হবিগঞ্জের সর্বস্তরের নতুন প্রজন্মকে জানাতে জেলা তথ্য অফিসের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। সারা দেশের ন্যায় ১ b‡f¤^i থেকে wW‡m¤^i মাস পর্যন্ত ২ মাস ব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। হবিগঞ্জ জেলা তথ্য অফিসের মাধ্যমে ইতিমধ্যে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল, গরুর বাজার, খোয়াই মুখ, চুনারুঘাট মধ্য বাজার সরকারী প্রাথমিক স্কুল প্রাঙ্গণ, শায়েস্তাগঞ্জ পুরান বাজার, বাহুবল বাজারসহ বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে। তথ্য অফিস জানায় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌছাতে হলে এ ধরণের চলচ্চিত্র প্রদর্শন করা প্রয়োজন। সরকার সারা দেশের ন্যায় হবিগঞ্জে এ কর্মসূচি চালু করেছে। চলচ্চিত্র দেখে নতুন প্রজন্মরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন