এস.এম.সুলতান খান, চুনারুঘাট থেকে ঃ হবিগঞ্জের চুনারুঘাটে পোল্ট্রি ফার্মে মুরগী চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়, গতকাল রবিবার ভোর ৪টায় উপজেলার পীরেরগাঁও গ্রামের খন্দকার বাড়ির সৈয়দ ওমেলের পোল্ট্রি ফার্মে একই গ্রামের আব্দুল মন্নাফের পুত্র আনোয়ার আলী (৩৫) মুরগী চুরি করতে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। পরে খবর পেয়ে গতকাল রবিবার চুনারুঘাট থানার দারোগা ওহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার আলীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গের প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন