ওমর ফারুক, মাধবপুর থেকে ঃ মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রী একই কলেজের দুই ছাত্র কর্তৃক যৌন হয়রানির শিকার মিনারা বেগম গতকাল রোববার দুপুরে ঘরের তীরের সাথে উড়না পেচিয়ে আত্ম হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তার ভাই আব্দুল হাসিম জানান মায়ের সাথে তার বোন মিনারা দুপুরে ঘুমায়। এক পর্যায়ে মা দেখতে পান মিনার তার পাশে নেই। ষ্টোর রুমে গিয়ে মিনারা তীরের সাথে উড়না জড়িয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। মায়ের আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাজাহান ভূইয়া ঘটনা স্থল পরিদর্শন করেন। মিনারার ভাই জানান- সমপ্রতি একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেনীর ছাত্র ফরহাদ ও নানু মিয়া তাকে প্রায়ই রাস্তা ঘাটে বিভিন্ন অশালীন উক্তি করে উত্যক্ত করত। গত ১৪ই b‡f¤^i কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে মৌখিক ভাবে বিচার প্রার্থী হয় মিনারা। বিচার না হওয়ায় মিনারা খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে গত কয়েক দিন থেকে আত্মহত্যার হুমকি দিয়ে আসছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন