সোমবার, ২১ নভেম্বর, ২০১১

হবিগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচী পালন

আব্দুর রউফ সেলিম হবিগঞ্জ লেডিস ক্লাবের উদ্যোগে একদিনের স্কুল ফিডিং কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় সদর উপজেলার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। লেডিস ক্লাবের সভাপতি শাহীনা হাসানের সভাপতিত্বে সিনিয়র সহকারী কমিশনার আরডিসি নাসরিন পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী অফিসার (ভূমি) হুমায়ুন কবির, ম্যাজিষ্ট্রেট সোহানা নাসরীন, ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজিদ, রাজিয়া সুলতানা, রিতা খিসা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুতিস রঞ্জন দাস, গোবিন্দপুর স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহেদ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে স্কুলের ২শ ৯৮ জন ছাত্রছাত্রীকে দুপুরের টিপিন দেওয়া হয়। দুপুরের টিপিন পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আয়োজকদের প্রশংসা করে। তারা ধরনের উদ্যোগকে ¯^vMZ জানিয়েছে। এদিকে হবিগঞ্জ লেডিস ক্লাবের কর্মকর্তারা বলেন- স্কুলগুলোতে মিড ডে ফিডিং ঝড়ে পড়া শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। লেডিস ক্লাব সামপ্রতিককালে বিভিন্ন প্রশংসনীয় কর্মসূচী পালন করেছে। এর মধ্যে হাতের তৈরী পিঠা উৎসব, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অন্যতম। স্কুল কমিটির নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ লেডিস ক্লাবের মিড ডে ফিডিং কর্মসূচী দেখে আমরা শিখছি। ভবিষ্যতে স্থানীয়দের উদ্যোগে ধরনের কর্মসূচী পালন করা হবে।

কোন মন্তব্য নেই: